ঢাকা, শনিবার, ২১ নভেম্বর, ২০২৬

মিরপুরে সুতার গোডাউনে আগুন, আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট

রাজধানীর মিরপুরের দক্ষিণ বিসিক কো-অপারেটিভ মার্কেটের পেছনে একটি সুতার গোডাউনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস আ্যন্ড সিভিল ডিফেন্সের পাঁচটি ইউনিট। আজ দুপুর ১টা ৩৬ মিনিটে পাঁচতলা ওই ভবনের দ্বিতীয় তলায় আগুনের সূত্রপাত ঘটে।


বিষয়টি জানিয়েছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদর দপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা (মিডিয়া সেল) মো. শাহজাহান শিকদার।তিনি বলেন, মিরপুরের দক্ষিণ বিসিক কো-অপারেটিভ মার্কেটের পেছনে একটি সুতার গোডাউনে আগুন লেগেছে। খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস আ্যন্ড সিভিল ডিফেন্সের পাঁচটি ইউনিট।


প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও হতাহতের কোনো খবর জানাতে পারেনি ফায়ার সার্ভিস।

ads
ads
ads

Our Facebook Page

↑